এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মান্দায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ফারুক হোসেন (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে মান্দা থানাধীন সাবাইহাট ব্রিজের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক ফারুক হোসেন পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বাবার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাবাইহাট ব্রিজের ওপর একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ফারুক হোসেন ব্রিজের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি মান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নভেম্বর ২১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ভারত | ২২ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।