এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মানবতার সেবায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘রাসু ফাউন্ডেশন’।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার পবনবেগ মোহাম্মদীয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এলাকার তিন শতাধিক রোগী সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।
দিনব্যাপী এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজুল ইসলাম এবং গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. শাবনাজ সুলতানা।
বাড়ির কাছে বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সেবা নিতে আসা ছকিনা বেগম (৩৫), লিয়াকত শেখ (৬০) ও রহিমা বেগম (৬৫) বলেন, “অর্থের অভাবে কিংবা দূরে গিয়ে ভালো ডাক্তার দেখানোর সামর্থ্য আমাদের অনেকেরই নেই। বাড়ির পাশে বিনামূল্যে এমন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে আমরা ভীষণ আনন্দিত ও উপকৃত হয়েছি।” সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মহতী উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার দাবি জানান তারা।
ক্যাম্প পরিচালনা ও সার্বিক তদারকিতে উপস্থিত ছিলেন রাসু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আবদুল্লাহ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক সেকেন্দার রুমি।
এছাড়া দিনব্যাপী সেবা কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে সক্রিয় সহযোগিতা করেন মো. হাসান খান, আকিব সিকদার, সিয়াম মোল্যা, রিফাত মোল্যা, রনি মোল্যা, আরাফাত মোল্যা ও ওমর মোল্যাসহ স্থানীয় যুবসমাজ।
আয়োজন প্রসঙ্গে রাসু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আবদুল্লাহ সুমন বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য। চিকিৎসাসেবা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় রাসু ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।