এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কৃষকদের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া এবং প্রযুক্তির সহায়তায় সেবাপ্রাপ্তি আরও সহজলভ্য করার লক্ষ্যে মাদারীপুরের রাজৈরে ‘কৃষকের হাতের মুঠোয় দশটি সেবা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় রাজৈর উপজেলা মিলনায়তনে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এছাড়া মাদারীপুর জেলা প্রশাসক, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা কৃষি কর্মকর্তা এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে বক্তারা বলেন, কৃষকদের সার্বিক কল্যাণে নির্ধারিত দশটি সেবা নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার বাড়ানো এবং কৃষি খাতের সরকারি সকল সুযোগ-সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের ফলে কৃষকদের সময় ও শ্রম যেমন সাশ্রয় হবে, তেমনি কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে দেশের কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।
আগস্ট ২৩, ২০২৫
এপ্রিল ১৫, ২০২৫
সেপ্টেম্বর ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।