এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রামের ফতেয়াবাদের বিশিষ্ট মুরব্বি এবং তুখোড় ছাত্রনেতা ও সমাজসেবক মুহাম্মদ শাহাদাত আলীর পিতা হারুন রশীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার রাত ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর প্রয়াণে ফতেয়াবাদসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম হারুন রশীদ ফতেয়াবাদের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তাঁর পিতা ছিলেন মরহুম আব্দুল মজিদ শাহ্ (র.)। বর্ণাঢ্য ও কর্মমুখর জীবনের অধিকারী মরহুম হারুন রশীদ ব্যক্তিগত জীবনে একজন সজ্জন ও পরোপকারী মানুষ হিসেবে সমাদৃত ছিলেন। শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মানবকল্যাণে তাঁর পরিবারের দীর্ঘদিনের অবদান রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মী এবং আত্মীয়-স্বজনসহ হাজারো মানুষ অংশ নিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তৌফিক দেন—এটাই সকলের একান্ত প্রার্থনা।
সেপ্টেম্বর ২৪, ২০২৫
নভেম্বর ১৩, ২০২৫
জুলাই ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
নেত্রকোনা | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।