এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ৪ নম্বর নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ সরদারের উদ্যোগে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় ইউনিয়নের দুয়াইড় পশ্চিমপাড়া মাঠে আয়োজিত এ উঠান বৈঠকে এলাকার শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ মানুষের উপস্থিতিতে উঠান বৈঠকটি একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।
বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ সরদার নাসিরাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, জনবান্ধব ও ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের দোয়া ও সমর্থনে আমি নির্বাচিত হতে পারলে সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেব। ইউনিয়ন পরিষদের ডিজিটাল ও অনলাইনভিত্তিক সেবা সম্প্রসারণ, অসচ্ছল ও অসহায় মানুষের জন্য সরকারি ভাতা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং জন্মনিবন্ধনসহ অন্যান্য সেবা গ্রহণকে সম্পূর্ণ সহজলভ্য ও ভোগান্তিমুক্ত করা হবে।” তিনি আরও বলেন, ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নয়; বরং অবহেলিত নাসিরাবাদের উন্নয়ন ও মানুষের পাশে থেকে সেবা করাই তাঁর মূল লক্ষ্য।
উঠান বৈঠকে অন্যান্য বক্তারা আসন্ন নির্বাচনে একজন যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থী বেছে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নাসিরাবাদ ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আবুল কালাম আজাদ সরদারের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাসিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, নাসিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ তালুকদার, সমাজসেবক ওয়াদুদ সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী লাবলু সরদার, বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ ব্যাপারি এবং সাবেক ইউপি সদস্য ইদ্রিস মাতুব্বর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আক্তারুজ্জামান মাতুব্বর, তোতা শেখ, মাহিদুল ব্যপারী, ফজল তালুকদার, বিল্লাল মাতুব্বর ও সোবহান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে দেশ, জাতি ও নাসিরাবাদ ইউনিয়নের সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা এবং চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ সরদারের নির্বাচনী সাফল্য কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সেপ্টেম্বর ২৬, ২০২৬
মার্চ ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
নেত্রকোনা | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।