মহম্মদপুরে ইকরা মডেল মাদ্রাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৩ পিএম
শেয়ার করুন:
মহম্মদপুরে ইকরা মডেল মাদ্রাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

মাগুরার মহম্মদপুরে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে ছড়িয়ে দিতে ও তাঁর স্মরণে শিক্ষার্থীদের নিয়ে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের জোকা দক্ষিণপাড়ায় অবস্থিত ‘ইকরা মডেল মাদ্রাসা’র মিলনায়তনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘মেধা ও প্রতিভায় আপনার সন্তানকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব অত্র মাদ্রাসার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে রাসুল (সা.)-এর জীবন ও আদর্শের ওপর এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত, কিরাতসহ বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

ইকরা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাফেজ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল জব্বার। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বড়রিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরীফ আখতারুজ্জামান।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুশফিকুর রহমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুর বিশ্বাস। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মাসুদুর বিশ্বাস, সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ এবং অভিভাবক প্রতিনিধি মাস্টার জাহিদুল ইসলামসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে একটি ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশে মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।