ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪১ জনের হাম শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৫৪

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪১ জনের হাম শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৫৪

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৪ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। শনাক্ত হওয়া এই ৪১ জনের মধ্যে ফরিদপুর জেলার বাসিন্দা ৩০ জন এবং বাকি ১১ জন আশপাশের অন্যান্য জেলা থেকে এসে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগের দিন দুই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪৮ জন। ২৪ ঘণ্টায় নতুন ৪১ জন ভর্তির পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন। বর্তমানে জেলা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৫৪ জন হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে উপজেলার তথ্য পর্যালোচনায় দেখা গেছে, আক্রান্তদের মধ্যে আলফাডাঙ্গায় ২৮, বোয়ালমারীতে ২৫, সালথায় ২৩, চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দায় ২ জন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।