এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তামাক চাষের ভয়াবহ ক্ষতি থেকে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় কৃষকদের লাভজনক ও পরিবেশবান্ধব বিকল্প ফসল চাষে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের থানচি উপজেলার মেঘবর্তী রিসোর্ট সেন্টারের সম্মেলন কক্ষে তামাক চাষের ক্ষতিকর প্রভাব নিয়ে আয়োজিত এক সচেতনতামূলক ও অ্যাডভোকেসি সভায় বক্তারা এ আহ্বান জানান। কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের ‘পিএইচইপি-৩’ (PHEP-3) প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, “তামাক চাষের ফলে কৃষিজমির স্বাভাবিক উর্বরতা দ্রুত হ্রাস পায়। পাশাপাশি মাটি, পানি ও সামগ্রিক পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তামাক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েন।”
তিনি আরও বলেন, পাহাড়ি এলাকায় খাদ্যশস্যের জমি তামাক চাষের দখলে চলে গেলে তা স্থানীয় খাদ্যনিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলবে। তাই তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে প্রান্তিক কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কার্যকর ও ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি।
সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের জেপিও (মনিটরিং ও রিপোর্টিং) মো. ফরহাদ আজীম এবং সঞ্চালনা করেন উপজেলা মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অংবাইন মারমা, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অংথোয়াইচিং মারমা, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা এবং প্রকল্পের মাঠ সহায়ক সাইন থোয়াই গ্য চাক ও মিখায়েল ত্রিপুরা।
সভায় বক্তারা তামাকের বিকল্প হিসেবে কৃষকদের জন্য লাভজনক কৃষিপণ্য ও পরিবেশবান্ধব ফসল উৎপাদনে সরকারি ও বেসরকারি সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার কর্মী, স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।