ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে গুলি ছোড়ার ঘটনায় মূল আসামি ঢাকায় গ্রেপ্তার

সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৯ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে গুলি ছোড়ার ঘটনায় মূল আসামি ঢাকায় গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে গুলি ছোড়ার মামলার এজাহারভুক্ত আসামি হামিদুল গাজীকে (৩৫) রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার সঙ্গে থাকা এক নারীকেও গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার রাতে র‍্যাব-১০ ও র‍্যাব-১-এর একটি যৌথ দল গুলশান এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব এ তথ্য নিশ্চিত করে। 

গ্রেপ্তারকৃত হামিদুল গাজী মুন্সীগঞ্জের লৌহজং থানার মৌছামান্দ্রা গ্রামের মোতালেব গাজীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট ভাঙ্গা হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিং করা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে একটি প্রাইভেটকার থেকে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে পালিয়ে যান হামিদুল। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হলে হামিদুল গাজীকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। 

ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত হামিদুল গাজীকে আইনি প্রক্রিয়া শেষে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। এছাড়া ঘটনার দিন গুলিবর্ষণে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।