এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে জেলা বিএনপির সাবেক সভাপতি মাম্যাচিং এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. জাবেদ রেজার আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে রোয়াংছড়ি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার মাওসেতুং তঞ্চঙ্গ্যার ব্যবসায়িক কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য চনুমং মারমা।
সভায় আরও উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মংহাইনু মারমা, সাবেক যুগ্ম সম্পাদক চিত্তরঞ্জন তঞ্চঙ্গ্যা, বিএনপি নেতা বিজয় কেতন তঞ্চঙ্গ্যা, এসটি রঞ্জন তঞ্চঙ্গ্যা, সাচিং মারমা, প্রীতিময় তঞ্চঙ্গ্যা প্রমুখ।
বিএনপি নেতৃবৃন্দ জানান, আগামী শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) রোয়াংছড়িতে একটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডসহ তৃণমূল পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।