এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের লামা উপজেলার দূর্গম এলাকার খামার থেকে ৯ তামাক চাষীকে অপহরণ করেছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী দল। এর মধ্যে ২জনকে মারধর করে ছেড়ে দিয়েছে। যৌথবাহিনীর জোর অভিযানে সন্ত্রাসীরা বাকী ৭ জনকেও মুক্ত করে দিয়েছে বলে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর আতিক জানিয়েছেন। বুধবার রাত, ৮টার দিকে লামা থানার ওসিও তার মুঠোফোনে তামাক শ্রমিক ও চাষিরা মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার প্রথম প্রহরে উপজেলার সরই ইউনিয়নস্থ ৯ নং ওয়ার্ডের বমুখাল নামক এলাকা থেকে ৯ জন তামাক শ্রমিক ও কৃষককে অপহরণ করেছিল পাহাড়ি সন্ত্রাসীরা। তামাক চাষীদের তিনটি খামার বাড়ি থেকে অস্ত্রেরমুখে কৃষকদেরকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত সাত কৃষক-শ্রমিক হলো, মোঃ আমিন(৩৫) খামারের মালিক, মোঃ আলেক্স জোহার(৩৫) শ্রমিক, মোঃ শফি আলম (৩২) শ্রমিক, মোঃ সাকিব (১৪) খামার মালিকের ছেলে, মোঃ জাবেদ (২৬) শ্রমিক, আসাদ (১৮) শ্রমিক, মোঃ আবু হানিফ (২১)। টানা ১০ ঘন্টা যৌথবাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করেন অপহৃতদেরকে। প্রসঙ্গত: এনিয়ে তিন সপ্তাহের ব্যবধানে লামা সরই ও গজালিয়া ইউনিয়নে তিনটি অপহরনের ঘটনা ঘটায় সন্ত্রাসীরা। এছাড়া একটি অগ্নিকান্ড ও আরো বারোজন নির্মাণ শ্রমিকের মোবাইল ফোন নিয়ে যায় বলে তথ্য পাওয়া গেছে। নাম প্রকা অনিচ্ছুক দূর্গম এলাকার স্থানীয় কয়েকজন কৃষক জানান, সাম্প্রতিক সময়ে চাঁদাবাজ পাহাড়ি সশস্ত্র গ্রুপের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাসীরা নিজেদেরকে জেএসএস (সন্তু) সমর্থিত গ্রুপ বলে দাবি করেন বলে দাবি করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।