এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মো. এম ফয়সাল আবীর, মো. আজিজুল হাকিম ও মো. হাবিবুর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে শাহবাজপুর এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা সেটির গতিরোধ করেন। পরবর্তীতে ট্রাকে থাকা জিরার স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন সংশ্লিষ্টরা।
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ১০ হাজার ২০ কেজি (প্রায় ১০ টন) ভারতীয় জিরাসহ ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত জিরা ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সরাইল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত মালামাল ও আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে বলে জানানো হয়।
এপ্রিল ২৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।