এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলা সদর ও চাপরতলা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—নিষিদ্ধ ছাত্রলীগের সদর ইউনিয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান (২৮) এবং নিষিদ্ধ আওয়ামী লীগের চাপরতলা ইউনিয়ন শাখার সহ-সভাপতি সৈয়দ রাফিউল আবদাল রাফি (৪৯)।
ছাদেকুর রহমান উপজেলা সদরের পশ্চিমপাড়ার মৃত আবদুল মোতালেবের ছেলে এবং সৈয়দ রাফিউল আবদাল রাফি উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা সাহেববাড়ির মৃত সৈয়দ মোস্তফা কামালের ছেলে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আহম্মদ জানান, উপজেলার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় ধারাবাহিকভাবে ‘ডেভিল হান্ট অভিযান’ পরিচালনা করছে পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ২৩ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৩ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ২৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।