এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন—সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, স্বৈরাচার এরশাদও অনেক সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। ফলে নিজের বিদায়ের পথ তারেক রহমানকেই নির্ধারণ করতে হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বিগত ১৬ বছর আমরা গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই করেছিলাম। সেই আন্দোলনে বিএনপিও আমাদের পাশে ছিল। কিন্তু আজ ক্ষমতায় এসে তারাই জনগণের মানবাধিকার হরণ করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করছে। যারা অতীতে গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তাদের স্থান হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। তারেক রহমানকে ঠিক করতে হবে তিনি কীভাবে বিদায় নেবেন—তিনি কি হেলিকপ্টারে পালিয়ে যাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন?’
বর্তমান সরকারের নীতি ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘এই সরকারের মূল দায়িত্ব ছিল মানবাধিকারের সুরক্ষা দেওয়া। কিন্তু তারা মানবাধিকার হরণের প্রেক্ষাপট তৈরি করছে। শেখ হাসিনার সরকার যেসব দমনমূলক আইন ও প্রতিষ্ঠানের অপব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, বর্তমান সরকারও হুবহু সেই একই আইন ও প্রতিষ্ঠানগুলোর ব্যবহার শুরু করেছে।’
লংমার্চে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ‘লংমার্চের পক্ষে সারা দেশে অভূতপূর্ব গণজোয়ার শুরু হয়েছে। এই জোয়ার ঠেকাতে শুক্রবার রাত থেকেই বিএনপির নেতাকর্মীরা এবং সিটি করপোরেশন মিলে ১১ দলের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলছে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে এই গণজোয়ার দমিয়ে রাখা যাবে না। আমাদের দাবি ক্রমেই বাড়ছে, খুব দ্রুতই সব দাবি এক দফায় পরিণত হবে।’
উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ রোধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোট এই লং মার্চের ডাক দিয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।