এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় নদী ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আত্রাই নদীতে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের সূচনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এ অনুষ্ঠানের বাস্তবায়ন করে।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে আত্রাই নদী, উপজেলা পরিষদ পুকুর, নৈ দিঘির গুচ্ছগ্রাম পুকুর, কাশিয়াবাড়ি গুচ্ছগ্রাম পুকুর ও মাগুরা আকবরপুর আদর্শ গ্রাম পুকুরসহ উপজেলার মোট আটটি উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে সর্বমোট ২৭১ দশমিক ৪২ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “দেশকে মাছ উৎপাদনে আরও সমৃদ্ধ করতে এবং প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকার নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আত্রাই নদীর মতো প্রাকৃতিক মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের ফলে স্থানীয় পর্যায়ে আমিষের চাহিদা পূরণ হবে এবং প্রান্তিক মৎস্যজীবীদের জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে।” এ সময় তিনি অবমুক্ত করা পোনা মাছ বড় হওয়ার সুযোগ নিশ্চিত করতে এবং তা রক্ষায় সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জলিল চকলেট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম।
এ ছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।