এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে বহুল আলোচিত হাসান শেখ হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডবিধির ২০১ ধারায় (মরদেহ গুমের অপরাধ) প্রত্যেক আসামিকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে আসামিরা ইতিমধ্যে যে সময় হাজতবাস করেছেন, তা মূল সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়।
**দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:**
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের মোসা. ফরিদা বেগম, ফারুক বিশ্বাস, চান্দু শেখ ও শাহজাহান মাতুব্বর।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ফরিদা বেগম পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় বাকি তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কঠোর পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
**মামলার বিবরণ:**
নথি সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে ২০১৮ সালের ৯ মে রাত থেকে ১৩ মে বিকেলের মধ্যে কোনো এক সময় ঝাউখোলা এলাকার ইমাম উদ্দিন শেখের ছেলে হাসান শেখকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে হত্যার আলামত লুকাতে মরদেহ বস্তাবন্দি করে স্থানীয় একটি আখখেতে ফেলে রাখা হয়।
১৩ মে বিকেলে জমিতে কাজ করার সময় স্থানীয় কৃষকেরা দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ মো. আজিজুর রহমান বিকু বলেন, “সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে চার আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ সন্তুষ্ট।”
ডিসেম্বর ৫, ২০২৫
মে ১৯, ২০২৫
এপ্রিল ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।