এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালামালসহ আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বাজারের নৈশপ্রহরী হঠাৎ একটি দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত থানচি ফায়ার সার্ভিসে খবর দেন। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, থানচি ফায়ার সার্ভিস, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। প্রায় এক ঘণ্টার যৌথ ও প্রাণপণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। তবে ততক্ষণে দোকানগুলোর যাবতীয় মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা হলেন—রিপন জ্যোতি চাকমা, প্রদীপ চাকমা, বাদুরাম ত্রিপুরা, চিকন্যা চাকমা, পারবিন আক্তার, সাথোয়াই মারমা, শঙ্খ রাজ চাকমা, নিহার বিন্দু চাকমা, প্রনিজ চাকমা, উনুচিং মারমা, মধু মঙ্গল চাকমা, কাজল কর্মকার ও আবু বক্কর সওদাগর।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিহার বিন্দু চাকমা ও চিকন্যা চাকমা জানান, রাতে দোকান বন্ধ করে সবাই নিজ নিজ বাড়িতে চলে যান। আগুন লাগার খবর পেয়ে বাজারে পৌঁছানোর আগেই চোখের সামনে তাঁদের সারা জীবনের সম্বল পুড়ে ছাই হয়ে যায়। তাঁদের ধারণা, কোনো একটি দোকানে চালু থাকা রেফ্রিজারেটর অথবা গ্যাস সিলিন্ডার/চুলা অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হতে পারে।
এ বিষয়ে থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।"
বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, "আগুনে ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামালসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে, যা দ্রুতই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সালের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে জরুরি ত্রাণ ও সহায়তা প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে।"
নভেম্বর ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।