এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সীমান্তের অতন্দ্র প্রহরী ৫৭ বিজিবি (আলীকদম ব্যাটালিয়ন) এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মেহেদী মহোদয়ের সাথে আলীকদম প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫৭ বিজিবি ব্যাটালিয়ন সদরের সম্মেলন কক্ষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতে আলীকদম প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের পক্ষ থেকে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মেহেদী মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময়কালে ব্যাটালিয়ন অধিনায়ক আলীকদমের সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির নানামুখী কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, "দেশ ও জাতির কল্যাণে বিজিবি ও সাংবাদিকরা সম্পূরক হিসেবে কাজ করতে পারে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।" তিনি বিজিবির সীমান্ত রক্ষা ও জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় আলীকদম প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ সীমান্ত সুরক্ষা ও এলাকার শান্তি-সম্প্রীতি রক্ষায় ৫৭ বিজিবির বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে বিজিবির সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও দেশের সার্বিক উন্নয়নে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় আলীকদম প্রেসক্লাবের নবগঠি কমিটির সভাপতি জিয়া উদ্দিন জুয়েল ও সাধারন সম্পাদক আবু জুয়েল নূরখানসহ প্রেসক্লাবের অন্যান্য সংবাদকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
আইন আদালত | ৩০ আগস্ট, ২০২৬
টেনিস | ৩০ আগস্ট, ২০২৬
সারাদেশ | ৩০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।