এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সাথে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন— আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, প্রেসক্লাব সভাপতি শামীমুল ইসলাম শামীম এবং উপজেলা এনসিপির আহ্বায়ক মাজহারুল ইসলাম নিপু।
সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ফজলুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রী, জুলাই বিপ্লবের যোদ্ধা আবুল মোল্লা ও হাবিবুর রহমান মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামচুল হক খোকন এবং উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ রাসেল প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, "উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আমি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।" এই লক্ষ্য অর্জনে তিনি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
তিনি তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, মাদক নির্মূল, বাল্যবিয়ে প্রতিরোধ এবং দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থান বজায় রাখবে।
ফেব্রু ৫, ২০২৬
জানু ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
আইন আদালত | ৩০ আগস্ট, ২০২৬
টেনিস | ৩০ আগস্ট, ২০২৬
সারাদেশ | ৩০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।