এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফ্রান্সকে হারিয়ে চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে এবার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পেতে চান স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। এর পেছনে কোনো বৈরিতা নয়, বরং প্রতিপক্ষ কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তাঁর দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বড় কারণ। স্কালোনির কোচিং কোর্সের গুরু বা মেন্টর ছিলেন এই লা ফুয়েন্তে।
প্রথম সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে শিরোপার লড়াইয়ে টিকিট কেটেছে স্পেন। ২০১০ সালের পর এই প্রথম আবারও বিশ্বমঞ্চের ফাইনালে ওঠার স্বাদ পেল 'লা রোজা'রা।
ম্যাচ শেষে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চাওয়ার বিষয়টি জানিয়ে দে লা ফুয়েন্তে বলেন, “স্কালোনির সঙ্গে আমার চমৎকার বন্ধুত্বের খাতিরেই আমি আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে লড়তে চাই। তবে ইংল্যান্ডও অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে উঠেছে।”
ফ্রান্সের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে স্প্যানিশ কোচ আরও বলেন, “আমরা খেলছিলাম বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে। কিন্তু তারা খেলছিল বিশ্বের সেরা দলটির (স্পেন) বিপক্ষে। এটাই ছিল মূল পার্থক্য এবং আমাদের এগিয়ে থাকার কারণ। দলের খেলোয়াড়েরা প্রশংসার দাবিদার। তাদের দায়বদ্ধতা, উদারতা ও মাঠের প্রতিভা সত্যিই দারুণ।”
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নিজের কোচিং গুরু লুইস দে লা ফুয়েন্তের প্রশংসায় মেতেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, “লুইসের জন্য আমি সত্যিই আনন্দিত। সে এই সাফল্যের যোগ্য। মানুষ হিসেবে সে অসাধারণ এবং সবসময় আমাকে নানাভাবে সাহায্য করেছে। মাঠে কী হবে তা সময়ই বলে দেবে, তবে ফাইনালের মঞ্চে ওঠার সমস্ত যোগ্যতা তাঁর রয়েছে।”
গুরু লা ফুয়েন্তের সঙ্গে যোগাযোগের বিষয়ে মজার ছলে স্কালোনি বলেন, “আমি কি তাঁকে ফোন করব? এটা নির্ভর করছে আমাদের ম্যাচের ফলাফলের ওপর। আমরা জিতলে হয়তো ফোন করব না। আর যদি হেরে যাই, তবে ফাইনালে তাঁকে সাহায্য করার চেষ্টা করব। তবে আশা করছি, ফাইনাল ম্যাচের আগে আমাদের কথা বলার প্রয়োজন পড়বে না।”
জুলাই ৮, ২০২৬
জুলাই ৪, ২০২৬
জুন ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
আইন আদালত | ৩০ আগস্ট, ২০২৬
টেনিস | ৩০ আগস্ট, ২০২৬
সারাদেশ | ৩০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।