এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জীবনানন্দ দাশের বিখ্যাত উপন্যাস ‘মাল্যবান’ অবলম্বনে থিয়েটার দল ‘শূন্য’ মঞ্চে নিয়ে আসছে তাদের নতুন প্রযোজনা ‘সম্+সার’। আগামী ১৬ জুলাই সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
পরদিন ১৭ জুলাই একই ভেন্যুতে বিকেল ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জীবনানন্দ দাশের মৃত্যুর পর ১৯৭০ সালে তাঁর প্রথম উপন্যাস হিসেবে গ্রন্থাকারে প্রকাশিত হয় ‘মাল্যবান’। এই উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র মাল্যবান ও তার স্ত্রী উৎপলার মধ্যকার এক বিষণ্ণ, তিক্ত ও জটিল দাম্পত্যজীবনের মনস্তাত্ত্বিক চিত্র ফুটে উঠেছে। সাহিত্য মহলের অনেকের মতে, জীবনানন্দ দাশ নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের টানাপোড়েনের ছায়ায় এই উপন্যাসটি রচনা করেছিলেন।
তবে নাটকটিতে ভিন্ন মাত্রা যোগ করার চেষ্টা করেছেন এর নির্দেশক। ‘সম্+সার’ নাটকের পাণ্ডুলিপি সম্পাদনা, প্রয়োগ ভাবনা ও নির্দেশনায় রয়েছেন খন্দকার রাকিবুল হক। তিনি জানান, ‘‘সমালোচকেরা এই উপন্যাসে কবি জীবনানন্দের ব্যক্তিজীবনের ছায়া দেখতে পেলেও, আমরা মঞ্চে এটিকে মূলত একটি সৃষ্টিশীল গল্প হিসেবেই তুলে ধরার চেষ্টা করছি। উপন্যাসের গল্পটি মাল্যবানের দৃষ্টিকোণ থেকে বলা হলেও, নাটকে আমরা স্বামী ও স্ত্রী—উভয়ের পক্ষকেই সমানভাবে ফুটিয়ে তোলার প্রয়াস পেয়েছি।’’
নির্দেশক আরও উল্লেখ করেন, এই প্রযোজনার মূল লক্ষ্য হলো সম্পর্কের গভীর মনস্তত্ত্ব ও এর দার্শনিক প্রকৃতি নিয়ে দর্শকদের মনে ভাবনার উদ্রেক করা।
নাটকটিতে মাল্যবানের ভূমিকায় অভিনয় করছেন শাহজাদা সম্রাট চৌধুরী এবং স্ত্রী উৎপলার চরিত্রে অভিনয় করছেন যাজ্ঞোসীনি মৌ। মঞ্চ পরিকল্পনায় কাজ করেছেন ফজলে রাব্বি সুকর্নো, আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণে রয়েছেন অম্লান বিশ্বাস। যৌথভাবে পোশাক পরিকল্পনা করেছেন রুবাইয়া জাবীন প্রিয়তা ও যাজ্ঞোসীনি মৌ। এছাড়া প্রযোজনা ব্যবস্থাপনায় রুবাইয়া জাবীন প্রিয়তা এবং সহকারী নির্দেশক হিসেবে যুক্ত আছেন মারজান রাইসা।
নভেম্বর ২৭, ২০২৫
সেপ্টেম্বর ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।