এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার সীমান্তবর্তী দুর্গম কুরুকপাতায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ম্রো সম্প্রদায়ের দিনব্যাপী ‘মুতং সম্মেলন’। রোববার (১৬ আগস্ট) ম্রো জনগোষ্ঠীর জীবনযাত্রার সার্বিক মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং তাদের নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের প্রত্যয় নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি; ৫৮ ইবি-র অধিনায়ক; আলীকদম জোনের জেডএসও এবং স্থানীয় ম্রো সম্প্রদায়ের হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, "পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন, স্থায়ী শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ম্রো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন অত্যন্ত জরুরি।" তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় কৃষিভিত্তিক অর্থনীতির প্রসারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি ম্রো সম্প্রদায়ের সমৃদ্ধ ভাষা, কৃষ্টি ও ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষার পাশাপাশি সকল জাতিগোষ্ঠীর মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনের উন্মুক্ত আলোচনা পর্বে ম্রো সম্প্রদায়ের প্রতিনিধি ও কারবারিরা দুর্গম এলাকার বিভিন্ন মৌলিক সমস্যা, যোগাযোগ ব্যবস্থার সংকট, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা এবং তাদের উন্নয়নমূলক নানা প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রধান অতিথিসহ আমন্ত্রিত সামরিক কর্মকর্তাবৃন্দ মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সম্ভাব্য সব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
দিনব্যাপী এ সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় ম্রো জনগোষ্ঠীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ফেব্রু ৩, ২০২৫
নভেম্বর ২৭, ২০২৪
সেপ্টেম্বর ২৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।