এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী। তিনি উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, “আমরা মাছে-ভাতে বাঙালি। দেশের মৎস্য খাতে প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। দারিদ্র্য বিমোচন, গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং দেশের রপ্তানি আয়ে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে নদী-খাল ভরাট, অবৈধ দখল এবং মা ও পোনা মাছ নিধনের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি ক্ষতিকর হরমোন ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার মাছের গুণগত মান নষ্ট করছে।”
তিনি আরও বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলতে হবে এবং ক্ষতিকর ওষুধের ব্যবহার বন্ধ করে সরকারের দেওয়া প্রশিক্ষণের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে। প্রাকৃতিক জলাশয়গুলো দখলমুক্ত রাখতে পারলেই আমাদের মৎস্য সম্পদ সমৃদ্ধ হবে।” এ সময় তিনি মৎস্য দপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং সরকারের উন্নয়ন কার্যক্রমে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফাহাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খাঁন।
এছাড়াও জাতীয় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা সভাপতি মো: নুরুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক মাসুদ মাতুব্বর, উপজেলা জাতীয়তাবাদী মৎস্য দলের সাধারণ সম্পাদক মামুন কাজীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্যচাষীদের হাতে পুরস্কার তুলে দেন এবং আগামীতে মৎস্য খাতকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সেপ্টেম্বর ৩০, ২০২৫
নভেম্বর ১৩, ২০২৫
সেপ্টেম্বর ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।