এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিজ্ঞানচর্চাকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘নোবিপ্রবি সায়েন্স ক্লাব’-এর নিজস্ব ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপাচার্যের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ক্লাবের নিজস্ব ওয়েবসাইট তৈরির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই ওয়েবসাইটের মাধ্যমে ক্লাবের বিজ্ঞানভিত্তিক বহুমুখী কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা আধুনিক তথ্যপ্রযুক্তির সুফল কাজে লাগিয়ে বিজ্ঞানচর্চায় আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। এছাড়া নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সভাপতি সুবাহ তাসনিয়া, সাধারণ সম্পাদক সাদমান রাকিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবনির্মিত [nstusc.org](https://nstusc.org) ওয়েবসাইটটির মাধ্যমে ক্লাবের যাবতীয় কার্যক্রম, সংবাদ ও বিজ্ঞানবিষয়ক বিভিন্ন আপডেটের তথ্য সহজেই পাওয়া যাবে। ওয়েবসাইটটি তৈরিতে সার্বিক কারিগরি সহায়তা প্রদান করেছে নোবিপ্রবির সিএসটিই (CSTE) বিভাগের শিক্ষার্থীদের পরিচালিত সফটওয়্যার স্টার্টআপ ‘nanitex’।
সেপ্টেম্বর ১, ২০২৪
জুন ১৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।