এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে অটোরিকশার ধাক্কায় জান্নাতুল আক্তার জান্নাতি (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদরপুর-চরভদ্রাসন সড়কের চর বিষ্ণুপুর ইউনিয়নের বৈদ্য ডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতি ওই গ্রামের শেখ রিপনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জান্নাতি বৈদ্য ডাঙ্গী গ্রামের শেখ শহিদের বাড়ির সামনে পাকা সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় চরভদ্রাসন থেকে সদরপুরগামী একটি অজ্ঞাত অটোরিকশা শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরবর্তীতে তার বাবা ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে দুর্ঘটনার পরপরই চালক অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, ঘাতক চালক ও অটোরিকশাটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।