এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিবারের সকল সদস্যের রোগমুক্তি, দীর্ঘায়ু, শান্তিময় জীবন এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় মরিশাসপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক আকাশ মিয়ার নিজ বাসভবনে এক মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন তাঁর নিজ বাসভবনে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে ধলাইরচর দরবার শরীফের পীর মুহাদ্দিস মুফতী রাকীবুল হাসান রাকীব এবং আলফাডাঙ্গা ৩ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান (হৃদয় আশিক) উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এতিম শিশু, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন।
অনুষ্ঠানে আকাশ মিয়া বলেন, "পরিবারের সকল সদস্যের সুস্থতা, শান্তি ও সার্বিক কল্যাণই আমার একমাত্র চাওয়া। আমার সন্তানেরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে এবং দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে পারে—এটাই আমার প্রত্যাশা। মহান আল্লাহ যেন আমাদের পরিবারকে নেক হায়াত, শান্তি ও বরকত দান করেন এবং আজকের এই দোয়া কবুল করেন।"
উল্লেখ্য, আকাশ মিয়া কর্মসূত্রে মরিশাসে অবস্থান করলেও দীর্ঘদিন ধরে নিজ এলাকার অসহায়, দরিদ্র ও এতিম মানুষের পাশে দাঁড়িয়ে নিরবচ্ছিন্নভাবে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান ও এতিম শিক্ষার্থীদের খাদ্য সহায়তা নিশ্চিত করাসহ বিভিন্ন মানবিক উদ্যোগে তাঁর নিয়মিত অবদান রয়েছে।
মিলাদ ও মাহফিল শেষে আকাশ মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনার পাশাপাশি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।