এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীতে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা ও রায় অমান্য করে ক্ষমতার দাপটে পৈতৃক বসতবাড়ি ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে রবিউল হক গংদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও কোনো প্রতিকার না পাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকার পরও রবিউল হক গং জোরপূর্বক তাদের পৈতৃক ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং স্থাপনার ক্ষতিসাধন করে। তাৎক্ষণিকভাবে বিষয়টি সুধারাম থানা পুলিশকে অবহিত করে সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের এমন নিষ্ক্রিয়তায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।
পরিবারের সদস্যরা আরও জানান, তারা ভবনটির দ্বিতীয় তলায় বসবাস করছেন। নিচতলা খালি থাকার সুযোগে প্রতিপক্ষ রবিউল হক গং সেখানে জোরপূর্বক অবস্থান নেয় এবং ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাঙচুর চালায়।
সংবাদ সম্মেলনে তারা বলেন, “বর্তমানে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে আমাদের পরিবারের কোনো সদস্যের জানমালের ক্ষতি হলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ ও উসকানিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
ভুক্তভোগীরা স্পষ্ট জানান, তারা কোনো ধরনের সংঘাত বা আইন নিজের হাতে তুলে নিতে চান না। তারা আদালতের আদেশ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণভাবে এর সমাধান চান।
এ অবস্থায় হাইকোর্টের নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর করা, পৈতৃক সম্পত্তিতে অনধিকার প্রবেশ ও ভাঙচুর বন্ধ এবং পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালী জেলা প্রশাসন, পুলিশ সুপার ও সুধারাম থানাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।