এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পিরোজপুরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্বাস্থ্যের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণ প্রজন্মের মাঝে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে তোলে।” তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় সাঁতার, দাবা, হ্যান্ডবল ও কাবাডি—এই চারটি ইভেন্টে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জেলার মাধ্যমিক পর্যায়ের ২৮১টি, মাদরাসা পর্যায়ের ১৭৩টি, কলেজ পর্যায়ের ৩৯টি এবং কারিগরি স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রতিটি ইভেন্টেই তরুণ ক্রীড়াবিদরা তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করে।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামে জেলা পর্যায়ের এ ক্রীড়া আসরের।
অক্টোবর ২৩, ২০২৫
সেপ্টেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।