এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় অবৈধ ইটভাটা—বিশেষ করে কাঠ পোড়ানো ক্ষতিকর ফিক্সড চিমনি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় পোড়ানো ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লকের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে নওগাঁ জেলা ইটভাটা মালিক সমিতির সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
নওগাঁর জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অবৈধ ইটভাটার কার্যক্রম দ্রুত বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এ সময় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন ইটভাটা মালিক সমিতির প্রতিনিধিরা।
সভায় স্বাগত বক্তব্য ও মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। তিনি পরিবেশ দূষণ রোধ ও কৃষি জমি রক্ষায় পোড়ানো ইটের বিকল্প হিসেবে বালু, সিমেন্ট ও ফ্লাই অ্যাশসহ বিভিন্ন উপাদানে তৈরি আধুনিক ব্লকের ব্যবহার ও বাণিজ্যিক উৎপাদন বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় নওগাঁর সিভিল সার্জনের প্রতিনিধি, সরকারের বিভিন্ন প্রকৌশল দপ্তরের প্রকৌশলী এবং জেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।