এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী নানা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে তিনি দিনের কর্মসূচি শুরু করেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী এবং কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। একই সাথে চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন প্রধান অতিথি।
বিতরণ শেষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, "সরকারি কোনো দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সাথে কেউ যেন কোনো প্রকার অসদাচরণ না করেন। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা নিয়মতান্ত্রিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।"
মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, "আমার সংসদীয় আসনে কোনো প্রকার মাদক ও চাঁদাবাজি চলবে না।" এ সময় নেতাকর্মীদের জনসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনারা নিজেদের শাসক নয়, জনগণের খাদেম মনে করে কাজ করুন।"
সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য আরও বলেন, "বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনে অভূতপূর্ব উন্নয়ন এনে দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে অনেকে এর অপব্যবহার করে সামাজিক মাধ্যমে গুজব ও অসত্য তথ্য ছড়িয়ে মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। মিথ্যা অপপ্রচার রোধে সমাজের সকল স্তরের মানুষকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হোসেন বিপ্লব এবং চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. অহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য এ জি এম বাদল আমিন, শাজাহান সিকদার, কে এম ওবায়দুল বারি দিপু খান, মোস্তফা কবিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।