বিজয়নগরে বিজিবির অভিযানে ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, পাচারকারীরা পলাতক

মোঃ শামীম মিয়া, বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৪ পিএম
শেয়ার করুন:
বিজয়নগরে বিজিবির অভিযানে ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, পাচারকারীরা পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গত ১৩ সেপ্টেম্বর (রবিবার) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে একটি বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ বিষ্ণুপুর বিওপির একটি চৌকস টহলদল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত পিলার ২০১২/এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার কাউহাটি এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেন বিজিবি সদস্যরা। এ সময় ৪ থেকে ৫ জন ব্যক্তিকে ভারতীয় সীমান্ত অতিক্রম করে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া দিলে চোরাকারবারিরা সঙ্গে থাকা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে তা ধ্বংসের লক্ষ্যে উদ্ধারকৃত গাঁজা ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, মাদক নির্মূল এবং চোরাচালান প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় তাদের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।