প্রথম ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

অনলাইন ডেস্কঃ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪৬ পিএম
শেয়ার করুন:
প্রথম ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

দেশে প্রথম ও দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপ এবং ১৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, "সারা দেশে মোট সাতটি ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।"

এর আগে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি জানান, কমিশন এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের এ যাত্রায় প্রথমেই অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন, যা পর্যায়ক্রমে কয়েকটি ধাপে শেষ হবে।

নির্বাচনের আইনি কাঠামো ও সম্ভাব্য সংশোধনের বিষয়ে জানতে চাইলে আবদুর রহমানেল মাছউদ বলেন, "নির্দিষ্ট সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বিদ্যমান আইন অনুযায়ীই ভোট পরিচালনা করবে কমিশন।" নির্ধারিত সময়ে ভোট আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের আইনি বা কার্যগত জটিলতা তৈরি হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।