এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও তাঁর কন্যাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তাঁর সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে আন্তরিক কুশল বিনিময় হয়েছে। এটিই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে তারেকের প্রথম আনুষ্ঠানিক বঙ্গভবন সাক্ষাৎ।
এর আগে, প্রধানমন্ত্রী আজ বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। সেখানে কিছুক্ষণ খেলা উপভোগ করার পর তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন। সেই শপথগ্রহণের পর আজই প্রথম তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।