এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামের এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আমির হামজা খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ৪টার দিকে নিজ বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় হেলমেট পরিহিত ছয়জন যুবক তিনটি মোটরসাইকেলে করে বাড়িতে প্রবেশ করে। তারা নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দেয় এবং আমির হামজাকে ধাওয়া করে। একপর্যায়ে দৌড়ে পালানোর সময় বাড়ির পাশের খালের পাড়ে পড়ে যান আমির। তখনই সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। দুই মাস আগে তন্বী আক্তার নামে এক কলেজছাত্রীকে বিয়ে করেন তিনি। সস্ত্রীক খুলনায় বসবাস করলেও ঈদ উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই এবং গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।