এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পদ্মা নদীতে গরু বোঝাই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ গরু ব্যবসায়ী আইয়ুব আলীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। দুর্ঘটনার দুদিন পর বুধবার বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজিগঞ্জ এলাকার আবদুল মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার দুপুরে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের কাছে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ৩০টি গরুসহ ট্রলারটি ডুবে যায়। ট্রলারডুবির পর থেকেই আইয়ুব আলী নিখোঁজ ছিলেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর বুধবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয় এবং রাতে পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন।
উল্লেখ্য, আইয়ুব আলী ট্রলারে করে গরুগুলো নিয়ে পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে ঢাকার দিকে যাচ্ছিলেন।
ফেব্রু ২৬, ২০২৬
এপ্রিল ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।