এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের মানুষ কোনো আতঙ্ক ছাড়াই বাক-স্বাধীনতা ভোগ করছে। এখন আর রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে নিগৃহীত হতে হয় না—এটাই গণতন্ত্রের প্রকৃত সুফল।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে লালমোহন উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনগুলোতে গণতান্ত্রিক সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। অনেক স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। বহু ত্যাগ ও চেষ্টার পর দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে। আমি আশা করি, বাংলাদেশে গণতন্ত্র স্থায়ী রূপ পাবে এবং ভবিষ্যতে কেউ কাউকে নিপীড়ন করার সুযোগ পাবে না।”
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে স্পিকার বলেন, দেশের একটি বড় অংশ অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি সমাজের স্বচ্ছল ও অস্বচ্ছল মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
সমকালীন বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্পিকার বলেন, বর্তমানে মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্র পরাশক্তির নির্যাতনের শিকার হচ্ছে এবং মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
দীর্ঘদিন পর নিজের জন্মস্থানের মানুষের মাঝে ফিরে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তার সঙ্গে লালমোহন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মার্চ ২৬, ২০২৫
সেপ্টেম্বর ২৬, ২০২৬
এপ্রিল ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।