এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের ফারুকী পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক শুভসূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে ফারুকী পার্কের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এবং পুলিশ সুপার শাহ্ মোহাম্মদ আব্দুর রউফ। এরপর যথাযথ সম্মান প্রদর্শনের অংশ হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়।
পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণের সময় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পার্ক এলাকা মুখর হয়ে ওঠে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সেপ্টেম্বর ১৭, ২০২৫
আগস্ট ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।