আলিপুরের বিশিষ্ট ব্যবসায়ী শওকত আনোয়ার আর নেই

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৭ মার্চ, ২০২৬ ১১:০৭ এএম
শেয়ার করুন:
আলিপুরের বিশিষ্ট ব্যবসায়ী শওকত আনোয়ার আর নেই

আলিপুর এলাকার স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী শওকত আনোয়ার (দুলদুল) (৬৩) আর নেই। গতকাল রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জুম্মা আলিপুর গোরস্থান সংলগ্ন মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আলিপুর গোরস্থানে দাফন করা হবে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তাঁর স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।