আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণ ও বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ সভা

আবু জুয়েল নূর খান, আলিকদম প্রতিনিধি, বান্দরবানঃ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১০ পিএম
শেয়ার করুন:
আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণ ও বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ সভা

বান্দরবানের আলীকদমে ক্ষতিকর তামাক চাষ পরিহার করে পরিবেশবান্ধব ও টেকসই বিকল্প ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় কৃষকদের তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং এর বদলে খাদ্যশস্য, শাকসবজি ও ফলমূলসহ বিভিন্ন লাভজনক অর্থকরী ফসল চাষে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, তামাক চাষ শুধু মাটির প্রাকৃতিক উর্বরতা শক্তিই নষ্ট করে না, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব ফেলে। আপাতদৃষ্টিতে তামাককে লাভজনক মনে হলেও সার্বিক বিবেচনায় বিকল্প খাদ্যশস্য ও শাকসবজি চাষ কৃষকদের জন্য অনেক বেশি নিরাপদ, টেকসই এবং অর্থনৈতিকভাবে লাভজনক। বক্তারা কৃষকদের আশ্বস্ত করে জানান, তামাক ছেড়ে বিকল্প ফসল উৎপাদনে আগ্রহী কৃষকদের উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় সব ধরনের পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হবে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মনজুর আলম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং আলীকদম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জুয়েল নুরখান। 

এছাড়াও সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক কৃষক প্রতিনিধি অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।