এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় কবির সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ উৎসবে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নু.হা.ম হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, *"কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও দ্রোহের কবি। কবির জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মকে দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করবে।"*
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক অলেদ আলী মোল্লা।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন এবং চিত্রাঙ্কনসহ নানা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় কবির জন্মবার্ষিকী ও নজরুল বর্ষের দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।