এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলায় নির্মাণাধীন একটি বাথরুমের সেন্টারিং খোলার সময় ছাদ ধসে মো. শাওন (১৭) নামে এক কিশোর রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কৈজুরী ইউনিয়নের বাখুন্ডা গ্রামের মঙ্গলকোট বাজারসংলগ্ন কাওছার মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন একই গ্রামের রুহুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাওছার মিয়ার বাড়িতে দুই দিন আগে নতুন একটি বাথরুম ও ট্যাংকি নির্মাণ করা হয়। বুধবার সকালে শাওন ওই ট্যাংকির ভেতরে ঢুকে সেন্টারিংয়ের বাঁশ ও কাঠ খোলার কাজ করছিলেন। এ সময় হঠাৎ ওপরের ছাদটি ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।