এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিল শেষে ফেরার পথে একটি হাইস মাইক্রোবাসসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিল শেষ করে অভিযুক্তরা সাদা রঙের একটি হাইস গাড়িতে করে ফিরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ছনবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের ব্যবহৃত গাড়িটিও জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, মামলার সুষ্ঠু তদন্ত এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের স্বার্থে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না।
তিনি আরও জানান, একই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানা এলাকা থেকে এরই মধ্যে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীনগরে আটক হওয়া এই ১০ জনকেও মুন্সীগঞ্জ সদরে পাঠানো হবে এবং সেখানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আগস্ট ২৭, ২০২৫
অক্টোবর ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।