এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নওগাঁ শহরের ঐতিহ্যবাহী নওজোয়ান মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
নওগাঁ জেলা পুলিশ, জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা কমিউনিটি পুলিশের যৌথ সহযোগিতায় এ দিনব্যাপী কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় জেলার ১১টি উপজেলা থেকে অংশ নেওয়া ১১টি পুরুষ দল এবং ৩টি নারী দল প্রতিদ্বন্দ্বিতা করছে। উদ্বোধনী পর্বকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠে খেলোয়াড়, কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে দেশীয় খেলার ঐতিহ্য ফিরিয়ে আনা, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং পুলিশ ও সাধারণ জনগণের মাঝে পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন।
সংশ্লিষ্টরা আরও বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধের পথ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। এ ধরনের উদ্যোগ তরুণদের মাঠমুখী করার পাশাপাশি সমাজে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী চলা এই প্রতিযোগিতার জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিকেলে একই মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলাকে ঘিরে দর্শকদের বিপুল সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
মার্চ ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।