এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইংরেজি নববর্ষ-২০২৬ উপলক্ষে নওগাঁর আত্রাই থানার আওতাধীন ৯টি ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম।
শুভেচ্ছা বার্তায় ওসি আব্দুল করিম বলেন, “বিগত বছরের সকল গ্লানি ও ব্যর্থতা মুছে ফেলে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আত্রাই থানার প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।”
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, উপজেলার সকল ইউনিয়নের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিতে আত্রাই থানার পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ২০২৬ সালে আত্রাই থানাকে অপরাধমুক্ত, মাদকবিমুখ ও জনবান্ধব থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশ কাজ করে যাবে। এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ওসি মো. আব্দুল করিম বলেন, “২০২৬ সালের প্রতিটি দিন হোক আনন্দময়, নিরাপদ ও সাফল্যে ভরা। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। নতুন বছরের পথচলা হোক শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ।"
এপ্রিল ৩, ২০২৪
এপ্রিল ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।