এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা–এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
এছাড়াও সভায় দেশব্যাপী চলমান এলপি গ্যাস সিলিন্ডার সংকট, টেপাখোলা লেকপাড়ের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি, মধুখালিতে অবস্থিত ফরিদপুর সুগার মিলের নিষ্কাশিত বর্জ্যে পার্শ্ববর্তী চন্দনা নদীর পানি দূষণ ও দেশীয় মাছের ক্ষতির বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নিপাহ ভাইরাস প্রতিরোধে কাঁচা খেজুরের রস এবং পাখি খাওয়া বড়ই বা কাঁচা ফল না খাওয়ার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।