এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে মশার কয়েলের আগুন থেকে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে মারা গেছে খামারের ৭টি ছাগল। আগুনে ছাগল রাখার ছাপড়া ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হওয়াসহ পাশের রান্নাঘরের আংশিক পুড়ে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামের দিনমজুর শেখ আদেলের (৬১) বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার রাতেও ছাগল রাখার ছাপড়া ঘরটিতে মশার উপদ্রব কমাতে কয়েল জ্বালিয়ে রাখা হয়েছিল। সেখানে তাদের সাতটি ছাগল ছিল। রাত ১১টার দিকে শেখ আদেল ও তার স্ত্রী পাশের বসতঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ১টার দিকে আগুনের উত্তাপ ও ধোঁয়া টের পেয়ে তারা চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে ততক্ষণে আগুনে পুড়ে ছাগল রাখার ঘরটি সম্পূর্ণ ছাই হয়ে যায় এবং ভেতরে থাকা সাতটি ছাগলই অঙ্গার হয়ে মারা যায়। এছাড়া পাশের রান্নাঘরের প্রায় অর্ধেক অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
কান্নায় ভেঙে পড়ে দিনমজুর শেখ আদেল বলেন, “দিনমজুরি করে খুব কষ্টে সংসার চালাই। বহু যত্নে ছাগলগুলো লালন-পালন করেছিলাম। আগুনে আমার সব শেষ হয়ে গেল। এতে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
ডিসেম্বর ১০, ২০২৫
মার্চ ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।