এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে নতুন সড়ক উদ্বোধন ও স্থানীয় প্রবীণ বিএনপি নেতার কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। কর্মসূচির অংশ হিসেবে তিনি কালামৃধা ইউনিয়নের দোলকুন্ডি গ্রামের রাস্তা এবং কালামৃধা বাজার সংলগ্ন মিজান মাতুব্বরের নতুন রাস্তা উদ্বোধন করেন। এর আগে তিনি ইউনিয়নের সাঁওথার এলাকায় প্রবীণ বিএনপি নেতা মরহুম ডা. মোখলেসুর রহমান মহর খলিফার কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
সড়ক উদ্বোধন ও কবর জিয়ারত শেষে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল মাতুব্বর এবং ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর মুন্সী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ও এম তৈমুর লং, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মুন্সী, দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন স্মরণ, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি শেখ সামাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রোমিও, উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আযম, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক রামিন মোল্লা।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালামৃধা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি লিন্টু আকন, বিএনপি নেতা বজলু মাতব্বর, মোশারফ হোসেন, ডা. হায়দার হোসেন কালা, জুয়েল মাতব্বর, মিজানুর রহমান মোড়ল, কালামৃধা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা মিজানুর রহমান মোল্লা, ইউপি সদস্য সূর্য মিয়া মাতুব্বর, বাদল হোসেন, খোরশেদ মাতুব্বর, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর খলিফা, মাস্টার মজিবুল হক, যুবদল নেতা শরীয়তুল্লাহ এবং শ্রমিক দল নেতা মানিক মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।