এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রুমায় পর্যটন কেন্দ্র বগালেক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বগালেক সড়কের ‘পেঁপে বাগান’ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা মোঃ জামির উদ্দিন (৩০) এবং ঢাকার গাজীপুরের বাসিন্দা রূপাইয়া আক্তার রূপা (৩১)। তবে তারা স্বামী-স্ত্রী নাকি অন্য কোনো পরিচয়ে সফর করছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটকরা স্থানীয় কোনো নিবন্ধিত টুরিস্ট গাইড না নিয়েই মোটরসাইকেল যোগে বগালেক অভিমুখে রওনা হন। পথিমধ্যে পেঁপে বাগান এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পাহাড়ি গভীর খাদে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় টুরিস্ট গাইডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে রুমা থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, স্থানীয় টুরিস্ট গাইড না নিয়ে যাতায়াত করায় দুর্ঘটনার বিষয়টি সঙ্গে সঙ্গে কেউ জানতে পারেনি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে খাদ থেকে তাঁদের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিসেম্বর ১, ২০২৫
আগস্ট ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।