এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একটি গ্রামীণ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণের মাত্র এক মাসের মাথায় সড়কের একাংশ ধসে পড়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কয়েক হাজার বাসিন্দা।
সরেজমিনে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযুদিয়া গ্রামের কোহেল মাতুব্বরের ডাঙ্গী এলাকায় গিয়ে দেখা যায়, ইট দিয়ে নতুন নির্মিত সড়কটির এক পাশের বড় অংশ ভেঙে নিচের দিকে ধসে পড়েছে। এতে করে যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলেও চরম ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন সড়কটি কাঁচা থাকায় তাদের চলাচলে বেশ কষ্ট হতো। তবে সড়কটি নতুন করে নির্মাণের পর ভোগান্তি কমার বদলে আরও বেড়েছে। বর্তমানে সড়কটি দিয়ে ভ্যান বা যেকোনো ধরনের ছোট যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসীর চরম ক্ষোভ ও অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের কারণেই এত দ্রুত সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা অবিলম্বে এই দুর্নীতির সঠিক তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সড়কটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
মার্চ ৪, ২০২৬
আগস্ট ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।