এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি জমি সংক্রান্ত বিরোধের শালিস বৈঠকে উপস্থিত থাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে চুন্নু শেখ (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার তালমা বাজার ও তালমা গ্রামে এসব সহিংসতার ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, তালমা গ্রামের তেজার উদ্দিনের ছেলে আনোয়ার শেখের সঙ্গে জমি ও পাট কাটা নিয়ে স্থানীয় শহীদ চৌধুরী গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ বিষয়ে গত বুধবার (২৯ জুলাই) নগরকান্দা থানায় একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে জমির কাগজপত্র পর্যালোচনা করে থানা পুলিশ ও শালিসকারীরা আনোয়ার শেখকে জমির দখল ও পাট বুঝিয়ে দেন। ওই বৈঠকে আনোয়ার শেখের পক্ষে উপস্থিত ছিলেন একই গ্রামের রিয়া শেখের ছেলে মাহাবুব শেখ (৩৮)।
অভিযোগ উঠেছে, শালিস বৈঠকে মাহাবুবের উপস্থিত থাকা ও আনোয়ার শেখের পক্ষে অবস্থান নেওয়ার কারণে ক্ষিপ্ত হয় শহীদ চৌধুরীর অনুসারীরা। এর জের ধরে পরদিন বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তালমা সিল বাড়ির ব্রিজের পাশে হারেজের দোকানের সামনে মাহাবুব শেখের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে শহীদ চৌধুরীর লোকজন।
এই ঘটনার জেরে শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে তালমা বাজার এলাকায় রেললাইনের পাশে কামালের হোটেলের সামনে চুন্নু শেখের (৫০) ওপর পাল্টা হামলার ঘটনা ঘটে। এরপরই শহীদ চৌধুরীর অনুসারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আনোয়ার শেখ ও মাহাবুব শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দুই বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। একই সময়ে হামলাকারীরা তালমা বাজারের খোকনের চায়ের দোকান এবং রুহুল মাতুব্বরের কাঁচাবাজারের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
হামলায় গুরুতর আহত চুন্নু শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী আনোয়ার শেখ বলেন, "আমার জমি ও কাঁচা পাট কেটে নেওয়ার অভিযোগে থানায় আবেদন করেছিলাম। পুলিশ ও শালিসকারীরা কাগজপত্র দেখে আমাকে জমির দখল বুঝিয়ে দেন। কিন্তু প্রভাবশালী শহীদ চৌধুরী ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে শালিসে থাকা মাহাবুবকে মারধর করে। পরে তারা আমাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এছাড়া আমাদের পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।"
অপর ভুক্তভোগী মাহাবুব শেখ বলেন, "আমি শালিস মীমাংসায় গিয়েছিলাম। কিন্তু শহীদ চৌধুরীর লোকজন আমাকে প্রতিপক্ষ ভেবে বৃহস্পতিবার রাতে মারধর করে। সকালে বাজারে গেলে তারা আবারও লোকবল নিয়ে আমাকে ঘিরে ফেলে। আমি জীবন রক্ষার্থে তাদের প্রতিহত করার চেষ্টা করেছি।"
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে শহীদ চৌধুরী জানান, "আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। এলাকায় মারপিট ও বাড়িঘর ভাঙচুরের কথা শুনেছি। তবে আমার বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে তা সত্য নয়।"
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, "বাজারে এসে দোকানপাট ভাঙচুর ও সাধারণ মানুষকে মারধরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের খবর পেয়েছি। যারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের কঠিন বিচার হওয়া দরকার।"
স্থানীয় বাসিন্দারা জানান, শহীদ চৌধুরী ও আনোয়ার শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা ও সামাজিক কোন্দল চলে আসছে, যার বলী হচ্ছেন সাধারণ মানুষ। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ৩১ জুলাই, ২০২৬
বান্দরবান | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।